ছাত্রদল নেতার ওপর হামলা, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু কাউছার আহমেদের ওপর হামলার প্রতিবাদে তাঁর সমর্থকেরা গতকাল রোববার নবীনগর-কোম্পানীগঞ্জ-কুমিল্লা সড়ক অবরোধ করেন। সড়কের বাঙ্গরা এলাকায় দুই ঘণ্টার এ অবরোধে দুপাশে বহু যানবাহন আটকা পড়ে।ছাত্রদলের নেতা আবু কাউছার অভিযোগ করেন, গতকাল সকালে তিনি ১৮ দলীয় জোটের এক সমাবেশে যোগ দিতে নবীনগর সদরে আসছিলেন। পথে সশস্ত্র দল অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়।