ছাত্রদল নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফেরদৌস আলমের বাড়ির ছাদ থেকে তিনটি তাজা বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে খুলনা গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এসব বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি তৈয়েমুর রহমান জানান, পুলিশ রাতে নগরের সামসুর রহমান সড়কের ৪৮ নম্বর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ছাদের ওপর মুরগির খামার থেকে তিনটি বোমা, দেড় কেজি গানপাউডার, এক কেজি সালফার, ২০টি কৌটা, কিছু জালের কাঠি ইত্যাদি উদ্ধার করা হয়।