প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজীকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।চাঁদপুর সদর মডেল থানায় গত মঙ্গলবার রাতে মামলাটি করেন সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ওমর ফারুক তালুকদার।মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ জানুয়ারি গণমিছিলের নামে চাঁদপুর শহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ছবিসংবলিত সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করা হয়।