ছাত্রদল নেতার মামলায় বিএনপি নেতা জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ভুঁইয়া নূর-এ-আলম ওরফে তানুকে হত্যাচেষ্টার মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নিয়ামুল নাসিরকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে। গত রোববার দুপুরে খুলনা মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। আদালত ওই আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাগেরহাট জেলা বিএনপির নেতা আইনজীবী জাহিদুর রহমান বলেন, গত ৩০ মে খুলনা শহরের আহসান আহমেদ সড়কের একটি মিষ্টির দোকানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ভুঁইয়া নূর-এ-আলমকে লক্ষ্য করে গুলি করা হয়। ওই ঘটনায় নূর-এ-আলম খুলনা থানায় মামলা করেন। খাদেম নিয়ামুল নাসির মামলার অন্যতম আসামি। তিনি ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রোববার তিনি নিম্ন আদালতে হাজির হন।