ছাত্রদল নেতার সন্ধান চেয়ে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খান ওরফে কালু (৩০) চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় সংগঠনটির একাংশের কর্মীরা গতকাল রোববার মিছিল করেছেন। দুপুরে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলে তাঁরা ফিরোজের সন্ধান চান।বরিশাল জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল-সমর্থক সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাফসান আহম্মেদ জিতু হত্যাকাণ্ডের পর ফিরোজ আত্মগোপনে চলে যান। রাফসান হত্যা মামলার প্রধান আসামি তিনি। চলতি বছরের ২৪ মার্চ রাফসান খুন হন। ফিরোজ বরিশাল মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের অনুসারী।ফিরোজ বরিশাল ছাড়ার কিছুদিন পর ১৭ এপ্রিল তাঁর মা ফিরোজা বেগম এক সংবাদ সম্মেলন করেন। তিনি দাবি করেন, ফিরোজ ও তাঁর অপর ছেলে মিরাজ হোসেনকে অপহরণ করা হয়েছে। সরকারি কোনো বাহিনীর সদস্যরা তাঁদের ধরে নিয়ে গেছেন।এরই মধ্যে শনিবার চট্টগ্রামে ফিরোজের স্ত্রী আমেনা আক্তার জানান, শুক্রবার মাগরিবের নামাজ পড়তে তাঁর স্বামী বাসা থেকে বের হন। নামাজ শেষে তিনি ওয়াপদা কলোনির মসজিদের পাশে একটি চায়ের দোকানে যান। সেখান থেকে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় ব্যক্তি টেনেহিঁচড়ে তাঁকে একটি কালো গাড়িতে তুলে নিয়ে যায়। এর পর থেকে ফিরোজের মুঠোফোন বন্ধ রয়েছে।