ছাত্রদল-শিবিরের চার কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন ছাত্রশিবির ও দুজন ছাত্রদলের কর্মী। গতকাল শনিবার পুলিশ উপজেলার কয়েন গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন, বড়াইগ্রাম উপজেলার কয়েন গ্রামের মানিক হোসেন (২৫), মনিরুল (২০), শাহ আলম সুজন (২১) ও হূদয় মাহমুদ (১৯)। তাঁদের মধ্যে মানিক ও মনিরুল শিবির এবং শাহ আলম ও হূদয় মাহমুদ ছাত্রদলের কর্মী বলে জানা গেছে।
জেলা জামায়াতের শুরা সদস্য আবদুল হাকিম দাবি করেন, ‘প্রকৃত ডাকাতদের না ধরে পুলিশ আমাদের কর্মীদের গ্রেপ্তার করে অপরাধীদের আড়াল করছে।’ বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম মোল্লা বলেন, ‘পুলিশ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের খুশি করতে আমাদের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। এটা অন্যায়।’
বড়াইগ্রাম থানার ওসি মোহামঞ্চদ ইব্রাহিম জানান, প্রাথমিকভাবে ডাকাতির ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।