প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গত মঙ্গলবার পুলিশের ওপর হামলার ঘটনায় যুবদল, ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের আসামি করে পৃথক দুটি মামলা হয়েছে। ঘটনার দিন রাতে নগরের কোতোয়ালি ও পাহাড়তলী থানায় মামলা দুটি করে পুলিশ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, নগরের আসকারদিঘীর পাড় এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রশিবিরের মহানগর দক্ষিণের সভাপতি এইচ এম সোহেল, সাধারণ সম্পাদক নুরুল হক, উত্তরের সভাপতি আ ম ম মশরুর হোসাইনসহ ১৯ জনকে আসামি করে মামলা করেন উপপরিদর্শক (এসআই) শাহাবুল ইসলাম। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নগরের পাহাড়তলী থানার ওসির গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারার ঘটনায় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের আসামি করে থানায় মামলা হয়েছে।