প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ১৮-দলীয় জোটের সমাবেশস্থল থেকে ছাত্রদলের কর্মীদের মেরে তাড়িয়ে দিয়েছেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক জানান, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অন্যান্য জনসভার মতো এবারও মঞ্চের বাঁ দিকে ছাত্রশিবিরের জন্য জায়গা বরাদ্দ ছিল। কিন্তু সকাল থেকেই শিবিরের নেতা-কর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিতে থাকেন। এ নিয়ে বেলা দুইটার দিকে বাগবিতণ্ডার একপর্যায়ে ছাত্রদল-ছাত্রশিবিরের নেতা-কর্মীরা হাতাহাতি শুরু করেন। পরে সমাবেশস্থল থেকে ছাত্রদলের কর্মীদের মেরে তাড়িয়ে দেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। অবশ্য পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এর আগে ফেনী ও কুমিল্লাতেও খালেদা জিয়ার সমাবেশের মঞ্চের সামনে কে বসবেন, তা নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।