ছাত্রদলের আহ্বায়ককে স্থায়ীভাবে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. শাহাবুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।জানা যায়, গত বছরের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এ পরিপ্রেক্ষিতে গত ১৫ মার্চ সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহ মো. শাহাবুল আলমকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। শাহাবুলের বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে ১৫ মার্চের পর থেকে ছাত্রদল ক্যাম্পাসে মিছিল এবং অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। এরপর গত শুক্রবার সিন্ডিকেটের জরুরি সভায় ছাত্রদল নেতা শাহ মো. শাহাবুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।