ছাত্রদলের ওপর খালেদা জিয়ার অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শিগগির নতুন কমিটি করার কথাও তিনি সংগঠনটির নেতাদের জানিয়েছেন। তবে নতুন কমিটি না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব পালন করতে বলেছেন।
গতকাল সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাদের তাঁর গুলশান কার্যালয়ে ডেকে পাঠান। প্রায় দুই ঘণ্টা ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনটির এমন একাধিক নেতা প্রথম আলোকে জানান, সরকারবিরোধী আন্দোলনে মাঠে না থাকা এবং ক্যাম্পাসে অবস্থান নিতে না পারায় বিশ্ববিদ্যালয় কমিটির ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন খালেদা জিয়া।