ছাত্রদলের কমিটি প্রত্যাখ্যান ঝাড়ুমিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মংলায় ছাত্রদলের নতুন কমিটির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে শহরে কয়েক দফা ঝাড়ু ও জুতামিছিল হয়েছে। নবগঠিত এই কমিটিকে প্রত্যাখ্যান করে সমাবেশ করেছে পদবঞ্চিত ছাত্রদলের একাংশ। মিছিল শেষে শহরের প্যারাডাইস হোটেল মোড়ে বেলা ১১টায় সমাবেশ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
জানা গেছে, সংগঠনের গঠনতন্ত্র না মেনে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হালিম খোকন একক সিদ্ধান্তে গত সোমবার রাতে ফারুকুল ইসলামকে পৌর ছাত্রদলের সভাপতি ও শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করেন। একই সঙ্গে আমিনুল ইসলামকে থানা ছাত্রদলের সভাপতি ও মোল্লা মো. নাজমুলকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি বাতিলের দাবিতে গতকাল সকাল থেকে শহরে বিক্ষোভ মিছিল শুরু হয়।