ছাত্রদলের কর্মী ও নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরের হাজিরহাওলা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ছাত্রদলকর্মী সুমন ও ইটেরপুল বাজারে নৈশপ্রহরী সোহরাব মোল্লার লাশ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন রাতে তাঁরা অজ্ঞাত দুর্বৃত্ত ব্যক্তিদের হাতে খুন হয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ইটেরপুল বাজারের নৈশপ্রহরী সোহরাব মোল্লার (৫৫) লাশ বাজারের একটি শেডের মধ্যে দেখতে পায় এলাকাবাসী। তাঁর মাথায় আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে।গতকাল সকালে হাজিরহাওলা এলাকার লুৎফর হাওলাদারের ছেলে সুমনের (২৮) লাশ তাঁর বাড়ির পাশে একটি ধানখেতের আইলে পাওয়া যায়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। লাশ দুটি উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর হোসেন জানান, সুমন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নৈশপ্রহরী খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মালেক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সুমন হত্যাকাণ্ড পূর্বশত্রুতার জের ধরে ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।