ছাত্রদলের কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে প্রতিপক্ষের কর্মীরা গত সোমবার রাতে মো. রাহাত (১৯) নামের ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছেন। তিনি ফেনী সরকারি কলেজেন প্রথম বর্ষের ছাত্র এবং রামপুর সওদাগরপাড়ার দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার রাত নয়টার দিকে শহরের রামপুর শাহীন একাডেমি সড়কে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মো. মুন্না ও মো. পায়েলের নেতৃত্বে ছাত্বলের ৮-১০ জন কর্মী মো. রাহাত নামের ছাত্রদলের অপর এক কর্মীকে ধরে প্রথমে এলোপাতাড়ি পিটিয়ে ও পরে কুপিয়ে আহত করে সড়কের পাশে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। রাতেই তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি আমান উদ্দিন কায়সার জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি দলীয় নয়। তবে তাঁদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিল।