ছাত্রদলের কারাবন্দী দুই নেতা ভাঙচুর মামলার আসামি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে আটক থাকলেও ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে যানবাহন ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে। ১০ জুলাই থেকে ছাত্রদলের ওই দুই নেতা ফেনী কারাগারে আটক রয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহামঞ্চাদ মুজাহিদের মামলার রায় ঘোষণার সংবাদে ১৪ জুলাই সন্ধ্যায় জামায়াত-শিবিরের কর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন। এ ঘটনায় ফেনী থানার পুলিশের এসআই মো. জসিম উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা যায়, মেজবাহ উদ্দিন ও দোলন ১০ জুলাই থেকে ফেনী কারাগারে আটক রয়েছেন। ফেনীর সহকারী পুলিশ সুপার মো. সামসুল ইসলাম সরকার জানান, বিষয়টি পুলিশের নজরে আসার পর সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।