ছাত্রদলের চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের চার নেতাকে গত বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠান।
ছাত্রদল বলেছে, গ্রেপ্তার নেতারা হলেন ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সদস্য নূরে আলম ভূঁইয়া, ঢাকা কলেজ শাখার সদস্য নাঈমুর রহমান ও ২৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আরাফাত মৃধা।
এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার নয়াপল্টনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠিয়েছেন।
এদিকে গতকাল এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান সংগঠনের চার নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান। বিবৃতিতে তাঁরা বলেন, সরকার আন্দোলন-সংগ্রামকে ভয় পায় বলেই বহিরাগতদের মদদ দিয়ে ছাত্রদলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারই অংশ হিসেবে পুলিশ ছাত্রদলের নেতা-কর্মীদের বিনা কারণে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করেছে।