ছাত্রদলের দুই নেতা ও সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে ছাত্রদলের দুই নেতা ও এক সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশ এ ঘটনায় কোটালীপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক মান্নান শেখ ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম শেখকে আটক করে। পরে অবশ্য মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের নেতা মান্নান ও সাদ্দামকে মারধর করছিলেন। এ সময় ঘটনার ছবি তুলতে গেলে ছাত্রলীগের কর্মীরা দৈনিক সংগ্রাম পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি জাহিদুল ইসলাম দাড়িয়াকে লাঞ্ছিত করে ক্যামেরা ছিনিয়ে নেন।তবে কলেজের ভিপি মেহেদী হাসান দাবি করেন, একটি লোকাল বাসের সুপারভাইজারের সঙ্গে মান্নান ও সাদ্দামের কথা-কাটাকাটি হয়। ছাত্রদলের নেতারা ছাত্রলীগের কর্মীদের সঙ্গেও বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পুলিশ এসে ছাত্রদলের নেতাদের আটক করে। সাংবাদিককে লাঞ্ছিত ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রলীগের কর্মীরা জড়িত নন। কোটালীপাড়া থানার ওসি তোতা মিয়া বলেন, সাংবাদিক ও ছাত্রদলের নেতাদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।