প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ হত্যা মামলায় ছাত্রদলের দুই নেতা দুলাল আহমদ ও আতাউল গনিকে জেলহাজতে পাঠানো হয়েছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে আদালতে তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। কাল রোববার রিমান্ডের আবেদনের শুনানি হতে পারে। গত বৃহস্পতিবার রাতে মহানগরের চারাদীঘিরপাড় থেকে ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ ও ছাত্রদলের জেলা কমিটির সদস্য আতাউল গনিকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত রোববার বিকেলে কলেজ থেকে ফেরার পথে নগরের গৌড়গোবিন্দ টিলা এলাকায় নিজ বাসার সামনে খুন হন হারুন-অর-রশিদ।