ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৮
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে গত মঙ্গলবার ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আট নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেনের সমর্থক ও মাহিলাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সহসম্পাদক কায়েস আহমেঞ্চদ সোমবার কলেজ ক্যাম্পাসে লোকমানের ছবি সমিঞ্চলিত নবীনদের শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার ঝুলিয়ে দেন। মঙ্গলবার বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সোবহানের সমর্থক ও উপজেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক মিজান আকনের নেতৃত্বে ছাত্রদলের কর্মী আরাফাত হোসেন ও আমীন আহমেঞ্চদসহ ছয়-সাতজন কর্মী ব্যানার খুলে নিয়ে ছিঁড়ে খালে ফেলে দেন। এ নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পাশে মাহিলাড়া-ছয়গ্রাম সড়কে কায়েস ও মিজানের মধ্যে বাগিবতণ্ডা হয়। কায়েস আহমেঞ্চদ অভিযোগ করেন, বাগিবতণ্ডার একপর্যায়ে মিজান আকনের নেতৃত্বে ১২-১৫ জন সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালিয়ে তাঁকেসহ পাঁচ নেতা-কর্মীকে আহত করেছেন। এ খবর কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে দুপুর ১২টায় কায়েসের সমর্থকেরা জড়ো হয়ে মিজান ও আরাফাত হোসেনের ওপর হামলা চালান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় দফায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রদলের নেতা কায়েস আহমেঞ্চদ, কর্মী শুভ সিকদার, হূদয় মৃধা, শাহীন; প্রতিপক্ষের মিজান আকন, আরাফাত হোসেন ও আমীন আহমেঞ্চদসহ আটজন আহত হয়েছেন।উপজেলা ছাত্রদলের সহপ্রচার সম্পাদক মিজান আকন বলেন, ‘আমরা নয়, কায়েসের সমর্থকেরাই আমাদের ওপর হামলা চালায়।’ গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।