ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যানার টানানো নিয়ে জয়পুরহাটের আক্কেলপুর মজিবর রহমান (এমআর) ডিগ্রি কলেজে গত বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মামুন হোসেন (২২), সবুজ হোসেন (২৫) ও সার্জন (২২)। সাংসদ গোলাম মোস্তফা-সমর্থক ছাত্র শিপলু দাবি করেন, ঠিকাদার মামুন, সুমন, অ্যাম্পুল মাসুদ, কালা জুয়েল, নিপু ও রিমন হামরা চালিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে জখম করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, আরও সংঘর্ষের আশঙ্কায় কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।