ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেলায় গতকাল বুধবার দুপুরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ কর্মী আহত হয়েছে।আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে পদ পাওয়া না-পাওয়া নিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লাবলু ও নবগঠিত উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের উত্তর বাজার জামে মসজিদ এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ হয়।