ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের বর্ধিত সভাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন ছুরিকাহতসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা শহরের বত্রিশ এলাকায় এ সংঘর্ষ হয়।
দুপুরে স্থানীয় একটি হোটেলের হলরুমে ছাত্রদলের পূূর্বনির্ধারিত বর্ধিত সভা চলছিল। এতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি উমর ফারুক ও জাবেদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, ইশতিয়াক আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
একপর্যায়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান ও জেলা কমিটির সাধারণ সম্পাদকপ্রত্যাশী সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নাসিমুল হকের কর্মী-সমর্থকেরা পরস্পরবিরোধী স্লোগান দিতে দিতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের ওই ২০ জন আহত হন।