ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে সম্মেলন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজে গতকাল বৃহস্পতিবার সম্মেলনকে (কাউন্সিল) কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এতে সম্মেলন পণ্ড হয়ে যায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রদল কলেজ শাখার দ্বিবার্ষিক সম্মেলন ছিল গতকাল। এ জন্য শহীদ মিনারে একটি প্যান্ডেল তৈরি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মাহফুজ উন নবী। সম্মেলনে আলোচনা পর্বের পর বেলা দুইটার দিকে নতুন কমিটি ঘোষণা করার আগে দুই পক্ষের মধ্যে প্রথমে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এরপর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: শহীদুল ইসলাম, লিমন, রিপন, আরিফ, সাইফুল।সভাপতি পদপ্রার্থী ও একপক্ষের নেতা শহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের একটি পক্ষ সভামঞ্চে হামলা চালায়। এই হামলা থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে আহত হয়েছি। সংঘর্ষে সভা পণ্ড হয়ে যায়।’ অন্য পক্ষের নেতা ও সভাপতি পদপ্রার্থী প্রসাদ রায় নিজেকে নির্দোষ দাবি করে ঘটনার সত্যতা স্বীকার করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।