ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মদনমোহন কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপি ও ছাত্রদলের চারজন নেতা-কর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁরা সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।নেতা-কর্মীরা হলেন সিলেট মহানগর বিএনপির সদস্য মাহবুব চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সৈয়দ সরওয়ার রেজা ও ছাত্রদলকর্মী নিরঞ্জন তালুকদার।দলীয় সূত্র জানায়, ৪ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়। গতকাল এক পক্ষের ১২ জন নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত আটজনের জামিন মঞ্জুর করে অন্যদের জেলহাজতে পাঠান।এ ঘটনায় গতকাল বিকেলে নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান ওরফে পাপলুসহ মদনমোহন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দেন।