ছাত্রদলের ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বুধবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় দিবস। তাই সর্বজনীনতার কথা ভেবে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছিল ছাত্রদল।