ছাত্রদলের নেতা কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলার প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বাসে ভাঙচুর চালান। এ সময় বাসের চারজন চালকসহ সাত যাত্রী আহত হন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, সকালে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা ৬ ও ৭ তারিখে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতি নিলে ছাত্রলীগের কিছু কর্মী তাঁদের ধাওয়া দেন। পালানোর সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তুহিন আলী, সিরাজুল ইসলাম ও শামীম হোসেন আহত হন। এ ঘটনার প্রতিবাদে বেলা দুইটার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি বাস ভাঙচুর করেন। এ সময় চারজন বাসচালকসহ সাত যাত্রী আহত হন। বাসগুলো কুষ্টিয়া সদর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল।