ছাত্রদলের নেতা-কর্মীসহ গ্রেপ্তার ১০
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার রাতে পুলিশ ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। পৌর এলাকার হবিগঞ্জ সড়কে দলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোলেমান আহমদ, মিজানুর রহমান মাসুম, আনোয়ার হোসেন, জয়নাল মিয়া, জাকির হোসেন, দুলাল আহমদ, জুবায়ের আহমদ, শিহাব আহমেদ, জাহিদুল হক ও এমদাদুর রহমান। তাঁদের মধ্যে সোলেমান ছাত্রদলের বিলুপ্ত ঘোষিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, মিজানুর পৌর কমিটির যুগ্মআহ্বায়ক, আনোয়ার ৩ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য এবং জয়নাল পৌর কমিটির সদস্য। অন্যদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।
থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, ‘২৭ আগস্ট শ্রীমঙ্গলে বিএনপির বিবদমান দুই অংশের পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সফাই মিয়ার মামলায় ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।