ছাত্রদলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান ওরফে রাজকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ফার্মগেট এলাকা থেকে শেরেবাংলা নগর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউজ্জামান বলেন, গত মঙ্গলবার সকালে ছাত্রদলের নেতা মিজান তেজগাঁও কলেজের পেছনে এক ছাত্রীর ওপর মোটরসাইকেল তুলে দেন। ওই ছাত্রীর চাচাতো ভাই নুরুল ইসলাম বাধা দিলে মিজান ও তাঁর সহযোগী নুরুলকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা ওই ছাত্রীর ওড়না ধরে টানাটানিসহ তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় ওই কলেজছাত্রী মিজানকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এর ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।