ছাত্রদলের নেতা লাঞ্ছিতের ঘটনায় তিনজন বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সহসভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সংগঠনের তিন সদস্যকে বহিষ্কার ও দুই সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদল। গতকাল রোববার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ছাত্রদলের সহসভাপতি শফি মোহাম্মদ খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ও সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের সদস্য আবু ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব হলের ছাত্রদলের কর্মী দিদারুল আলম ও এস এম হলের কর্মী আনিসুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শনিবার বিকেলে নয়াপল্টনে শফি মোহাম্মদ লাঞ্ছিত হন। পদবঞ্চিত ব্যক্তিরা ক্ষোভে তাঁর ওপর হামলা চালান।