ছাত্রদলের নেতাকে ছাত্রলীগের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাব্বী হাসানকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কমন রুমে টেলিভিশন দেখা নিয়ে দুটি ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণ পর হল প্রাধ্যক্ষ এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর দেড় ঘণ্টা পর হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাব্বী হাসানকে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পেটান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক বিপুলসহ আরও কয়েকজন নেতা-কর্মী।