ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি পুনর্গঠন করে পদবঞ্চিতদের পুনর্মূল্যায়ন এবং কমিটি গঠনে সব অনিয়মের সুষ্ঠু সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের পদবঞ্চিত নেতারা। গতকাল সোমবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে সাবেক সহসাধারণ সম্পাদক সাঈদুর রহমান, আপ্যায়ন সম্পাদক রুহুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আহসানুল হক প্রমুখ বক্তব্য দেন।