ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে সমন্বয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয় কমিটিসহ বিভিন্ন হলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।২০১২ সালের কর্মিসভার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। সাভারের একটি কমিউনিটি সেন্টারে গতকাল বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মিসভার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহদপ্তর সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।দলীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলামকে প্রধান সমন্বয়ক, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে সার্বিক তত্ত্বাবধায়ক করে প্রধান সমন্বয় কমিটি গঠন করা হয়। এ ছাড়া সাতটি ছাত্রহলের প্রতিটি হলের দুজনকে সমন্বয়ক এবং একজনকে আহ্বায়ক করে হল শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।