ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মাধ্যমে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সহসভাপতি ফজলুল হক, জিয়াউর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দিন প্রমুখ।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অতীতেও অগ্রণী ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। বিজ্ঞপ্তি।