ছাত্রদলের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে অপপ্রচার বন্ধ এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুরে শহরের পৌর বাজারে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজের সভাপতিত্বে সমাবেশে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরমান আলী খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ বক্তৃতা করেন।  নীলফামারী প্রতিনিধি