ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল, নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এবং হরতালের সমর্থনে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিল থেকে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে ক্যাম্পাসের গুরুদুয়ারার সামনে থেকে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের মিছিল শুরু হয়। মিছিলটি টিএসসি মোড়ে পৌঁছে শেষ হয়। মিছিল থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় পেট্রলবোমা নিক্ষেপ করার চেষ্টা করা হয়। তবে অটোরিকশাটি দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা দৌড়ে চলে যান। মিছিলে কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান, মনিরুল ইসলাম, আরাফাত বিল্লাহসহ ২০-২৫ জন নেতা-কর্মী অংশ নেন।