ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, গতকাল শনিবার বেলা আড়াইটায় রাজধানীর এলিফ্যান্ট রোডে ছাত্রদল একটি মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বজলুলকে আটক করে পুলিশ। পরে তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবির কার্যালয়ে রাখা হয়।