ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরীকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিনের আবেদন নাকচ করা হয়েছে।
বজলুল করিমকে গতকাল রোববার রাজধানীর রমনা থানার পুলিশ পরিদর্শক মো. সিরাজুল ইসলাম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মহানগর হাকিম আনোয়ার ছাদাত জামিনের আবেদন নাকচ করে বজলুলকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এলিফ্যান্ট রোডের একটি কার্যালয় থেকে গত শনিবার বজলুল করিমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।