ছাত্রদলের মিছিলে হামলা, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে গতকাল সোমবার ছাত্রদলের মিছিলে হামলায় পাঁচজন আহত হয়েছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি হাসানুজ্জামান, কর্মী সোহেল রানা, শুভ, মিলন ও হযরত আহত হন।ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুন্নবী বলেন, ছাত্রদলের মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্লোগান দেওয়ায় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী সাধারণ ছাত্রদের সঙ্গে তাঁদের ধাওয়া করেছে। তবে মারধর করেনি।