ছাত্রদলের সংঘর্ষ সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ছাত্রদলের একাংশের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুই কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার শহরে জেলা বিএনপির কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে৷ এতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।
আহত ব্যক্তিরা হলেন জীবন হোসেন (২২) ও ছারোয়ার হোসেন (২০)৷ তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সারা দেশে অপহরণ, গুম, খুন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের পাশে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।