ছাত্রদলের সঙ্গে খালেদা জিয়ার ইফতার
জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের এলডি হলে গতকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে শরিক হন খালেদা জিয়া। ইফতার মাহফিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম প্রমুখ।