ছাত্রদলের সভাপতি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়া ও মহানগর (উত্তর) ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উত্তরা থেকে তাঁদের আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁদের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।