ছাত্রদলের সভাপতি টুকু কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় জিজ্ঞাসাবাদ শেষে ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন ওরফে টুকুকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।৮ জুলাই শাহবাগ থানার পুলিশ এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। টুকুর আইনজীবীরা জামিন চাইলে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এ ছাড়া গতকাল পল্টন থানার পুলিশ বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় টুকুকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে আদালত ১৯ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন।