ছাত্রদলের সভাপতির ওপর অপর পক্ষের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের ওপর সংগঠনের একটি অংশের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত আমিনুলকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে নুরুল হুদার নেতৃত্বে সংগঠনের এক পক্ষের নেতা-কর্মীরা ছাত্রলীগের সহযোগিতায় আমিনুল ইসলামের ওপর হামলা করেন। এতে তিনি মাথায় ও মুখে আঘাত পান। সংগঠনে নিজেদের শক্তি প্রদর্শন করতে তাঁরা এ ঘটনা ঘটান।তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের নেতা নুরুল হুদা। তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা সভাপতির ওপর হামলা করে থাকতে পারেন।