ছাত্রদলের সাবেক নেতা রতন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতনকে গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি একটি বেসরকারি চ্যানেলে টক শোতে অংশ নিয়ে বের হওয়ার সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।রতন নব্বইয়ের গণ-অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রনেতা ছিলেন। কিছুদিন আগে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে গাড়িতে আগুন এবং সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ রাতে ব্যাপক অভিযান শুরু করেছে।