ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী ছাত্রদলের ২৯১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার রাতে এই কমিটির অনুমোদন দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নামের তালিকা বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো হয়।আবদুল কাদের ভূঁইয়াকে সভাপতি ও হাবিবুর রশীদকে সাধারণ সম্পাদক করে গত বছরের সেপ্টেম্বরে ছাত্রদলের কমিটি করা হয়। ওই সময় বজলুল করিম চৌধুরীকে প্রথম সহসভাপতি, এস এম ওবায়দুল হককে যুগ্ম সম্পাদক ও রাজিব আহসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল।গতকাল ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে বজলুল করিমকে জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া আরও ৩১ জনকে সহসভাপতি করা হয়েছে। ২১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩৪ জনকে সহসাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহসাংগঠনিক সম্পাদক এবং বাকিদের সম্পাদক ও সদস্য করা হয়েছে।পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ছাত্রদলের সদস্যরা জানান, ছাত্রদলে ছয় থেকে সাতটি উপদল হয়ে গেলেও এখন নতুন কমিটিতে সবাইকে রাখা হয়েছে।