প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংগঠনের সভাপতির ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের তিন কর্মীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় তাঁদের কারণ দর্শানো নোটিশ পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ। গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়।বহিষ্কার হওয়া তিনজন হলেন: কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সালাউদ্দিন মাহমুদ, ইতিহাস বিভাগের রুবেল আমিন ও প্রাচ্যভাষা বিভাগের নকীব উদ্দিন। তাঁরা সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী।তিন ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কারের কথা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, তাদের আজীবনের জন্য কেন বহিষ্কার করা হবে না, তার কারণ চেয়ে নোটিশ দেওয়া হবে।