ছাত্রদলের 'ছাত্র' কর্মীদের সঙ্গে বৈঠক খালেদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র—ছাত্রদলের এমন শতাধিক কর্মীর সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে তাঁর গুলশান কার্যালয়ে বৈঠক করেছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে খালেদা জিয়া পড়ালেখায় মনোযোগ দেওয়ার পাশাপাশি মেধাবী ছাত্রদের রাজনীতিতে ভূমিকা রাখতে বলেন। এ সময় ছাত্রদলের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটির পাশাপাশি হলগুলোতে কমিটি দেওয়ার দাবি জানান। খালেদা জিয়া কমিটি দেওয়া হবে বলে জানান। এর আগে গত সোমবার রাতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। ওই কমিটির কেউ এখন আর নিয়মিত ছাত্র নন।