ছাত্রদের ওপর নিষ্ঠুরতা কাম্য নয়: যুক্তফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা। তাঁরা বলেছেন, ‘সব ছাত্রই আমাদের সন্তান, সুতরাং তাদের প্রতি নিষ্ঠুরতা আমাদের কাম্য নয়।’

আজ রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে যক্তফ্রন্টের নেতারা এ কথা বলেন।

যুক্তফ্রন্টের সভাপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ বিবৃতি দেন।

নেতারা বলেন, ‘ছাত্রদের ওপর হামলার ঘটনার কথা জেনে আমরা দেশের ভবিষ্যৎ সম্পর্কে শঙ্কিত না হয়ে পারি না। ক্ষমতার দর্পে অথবা অহংকারে যারা এ ধরনের কাজ করে, তারা ভুলে যায় যে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়।’ বিজ্ঞপ্তি