ছাত্রনেতা দিলীপের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের ধরে গ্রেপ্তার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত। গতকাল সোমবার উচ্চ আদালতের একটি বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
দিলীপের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘প্রায় দুই মাস আগে জামিন আবেদন করা হয়েছিল। গতকাল বিকেলে দিলীপ রায়ের জামিন মঞ্জুর হয়।’ গত ২৮ আগস্ট ফেসবুকে ওই আপত্তিকর স্ট্যাটাস দেন দিলীপ রায়। এরপর তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম।