প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে এবার এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রনেতাসহ বহিরাগত কাউকে ঢুকতে না দেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নকলপ্রবণ হিসেবে তালিকাভুক্ত নরসিংদী সরকারি কলেজ ও নরসিংদী সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রে এবারই প্রথম এ উদ্যোগ নেওয়া হলো। গত ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘পরীক্ষাকেন্দ্রে ছাত্রনেতাদের হস্তক্ষেপের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে গোয়েন্দা সংস্থার তদন্তেও এর সত্যতা পাওয়া যায়। নরসিংদী প্রতিনিধি|