প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতিসহ পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পোস্টার লাগাতে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে যান ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। এ সময় ক্যাম্পাসে উপস্থিত ছাত্রলীগের ৮-১০ জন কর্মী তাঁদের পোস্টারগুলো কেড়ে নেন। এর প্রতিবাদ করায় ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি শরীফুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ কয়েকজনকে বেধড়ক মারধর করেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরীফুল ইসলাম মারধরের অভিযোগ অস্বীকার করেন।